৩০ জুলাই ২০২৬ - ১০:৩৫
নেতানিয়াহু ও ট্রাম্প উভয়েই পতনের পথে

এক ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক হোয়াইট হাউসে বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে ব্যঙ্গ করে এটিকে দুই পরাজিতের সাক্ষাৎ বলে আখ্যায়িত করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি দৈনিক মারিভ-এর রাজনৈতিক বিশ্লেষক রান এডলিস্ট ওয়াশিংটন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে এক মন্তব্যে লেখে, হোয়াইট হাউসে দুই পরাজিতের সাক্ষাৎ হয়েছে।

বাহ্যিকভাবে এটি ইরানকে কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা বলে মনে হলেও বাস্তবে তারা দুজনই নিজেদের এবং নিজ নিজ জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে।

সে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আরও লেখে, “সব সময়ের মতো এবারও এই সফর, আনুগত্য প্রদর্শন এবং আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা কোনো ফল ছাড়াই শেষ হবে।

শেষ পর্যন্ত প্রকাশিত হবে শুধু একটি ভিডিও, যার বার্তা হবে—‘আমি এসেছি, আঘাত পেয়েছি, তবুও জয়ী হয়েছি।’ বাস্তবে যা ঘটবে তা হলো, ট্রাম্পের পাশে নেতানিয়াহু ও তাঁর স্ত্রীর কয়েকটি স্মারক ছবি তোলা হবে।”

আরও বলে, “বাহ্যিকভাবে মনে হতে পারে ইসরায়েলে সবকিছু নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রে সবকিছু ট্রাম্পের ওপর নির্ভর করছে। কিন্তু বাস্তবে যুদ্ধ থেকে শুরু করে আঞ্চলিক যেকোনো সমঝোতার নিয়ম তারা নির্ধারণ করেন না; বরং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) খেলার নিয়ম নির্ধারণ করে।”

সে দাবি করে, নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা মনে করেন যুদ্ধই একমাত্র সমাধান। অন্যদিকে ট্রাম্প ও তাঁর টিম যুদ্ধকে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বলে মনে করে এবং ইরান, হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে নেতানিয়াহুকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে তাঁর পরিবর্তে এমন একজনকে ক্ষমতায় আনতে চায়, যে তাদের মতে আরও যুক্তিসঙ্গতভাবে পরিস্থিতি মোকাবিলা করবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha